শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে কলতা অভয়চরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন। 

স্টাফ রিপোর্টার / ৩৬২ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

97

মানিকগঞ্জে কলতা অভয়চরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন। 

 

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার :: মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়চরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৭ শে অক্টোবর সোমবার বিকাল ৪ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ.তা.ম.জাহাঙ্গীর আলম খান লোদী এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড.আজাদ হোসেন খান ও সদস্য এ্যাড.নূর তাজ আলম বাহার,কলতা অভয়চরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামিম খান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা জানান,তরুন প্রজন্মকে মাদকাসক্ত কবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।সর্বোপরি পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ