শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

নগরীর পশ্চিম কাজলশাহ বাগবাড়ী বাজারে টিসিব পন্য বিতরনে অনিয়ম

স্টাফ রিপোর্টার / ১৮৯ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

78

বিশেষ প্রতিবেদক:
সিলেট নগরীর বাগবাড়ী বাজারে টিসিবির পন্য বরাদ্দে অনিয়ম। বাগবাড়ী বাজারে ইনায়া ট্রেডার্স এর হামিদ ও ডিলার কামরুল বর্তমান প্যাকেজের ৪ টি পন্য বিতরনে অনিয়ম করেন।

টিসিবির এই মুহূর্তের (অগাস্ট ২০২৫) পণ্যের প্যাকেজে চাল, সয়াবিন তেল ও ডাল রয়েছে, যার মধ্যে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। এই প্যাকেজটি স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ডিলারদের কাছ থেকে কার্ড দেখিয়ে কেনা যায়, এবং মূল্য প্রায় ৫৪০ টাকা।

প্যাকেজে যা থাকছে: চাল: প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি। সয়াবিন তেল: প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার। মসুর ডাল: প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি। চিনি: প্রতি কেজি ৭০ টাকা দামে ১ কেজি।

সরজমিন ঘটনাস্থলে গিয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ক্রেতাদের কাছ থেকে, জানা যায়, বাজারের একটি দোকান ব্যতিত বাকি দুই ডিলারের নিকট চাল পাওয়া যায় নি। তাছাড়া ডিলারদের দোকানে পন্য ও মুল্য তালিকার ব্যানার নাই। সরকার কতৃক প্রতিটি ডিলারকে পন্য ও মুল্য তালিকা প্রকাশ করে ব্যানার দেওয়া হলে তা কেউ প্রকাশ করছেন না।

ক্রেতা মুন্না জানান আমরা সময় মত টিসিবি পন্য পাইনা। টিসিবি পন্য কখন আসে কখন বিতরণ হয় তা আমরা জানতে পারি না। সময় মতো পন্য না পাওয়া ও নির্দৃিষ্ট না পাওয়ার অভিযোগ অনেকের।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা জানান, আমরা ডিলার হামিদ ও ডিলার কামরুল সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা প্রতিবার টিসিবির পন্য বিতরনে অনিয়ম করেন। আজকের প্যাকেজে চাল,ডাল,চিনি, সয়াবিন তেল থাকলে ও মাত্র দুটি পন্য দিয়ে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন।

এব্যাপারে ডিলার কামরুলের নিকট জানতে চাইলে তিনি দোকান তালা মেরে বিষয়টি এড়িয়ে যান। পরবর্তীতে তাদের মাধ্যমে কতিপয় অসাধু চক্র প্রতিবেদককে আর্থিক ভাবে প্রলোভন দেখান। এরপর নিউজ না করতে যুবদলের কয়েক জন নেতা কে দিয়ে রিকুয়েষ্ট করা হয়।

এব্যাপারে সিলেট শহরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পরিচালকের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি। প্রয়েজনীয় ব্যবস্থা নিবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ