শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সিলেট জেলা প্রশাসক জনাব সরোয়ার আলম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা।

স্টাফ রিপোর্টার / ৩৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

128

মোঃ দুলাল মিয়া ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ

গত ২৭ আগস্ট ২০২৫ বুধবার বিকালে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব সরোয়ার আলম মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা শ্রমিক নেতৃবৃন্দ।পাশাপাশি তারা শাহজালাল সার কারখানার স্থগিতকৃত সিবিএ নির্বাচন অনতিবিলম্বে সম্পন্ন করার জন্য নবাগত জেলা প্রশাসক মহোদয়ের নিকট একটি স্মারকলিপি পেশ করেন।স্মারকলিপি প্রদান কালে ডিসি মহোদয়ের উদ্দেশ্যে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আপনার সততা ও সাহসিকতা সর্বজন বিদিত। আপনার আগমনে সিলেটের সর্বস্তরের মানুষ আশার আলো দেখতে পাচ্ছে। তারা আরো বলেন,এস এফ সি এল এর সর্বস্তরের শ্রমিক কর্মচারীর পক্ষে আমরা বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি যাতে আপনি একটি অবাধ,সুষ্ঠু ও স্বচ্ছ সিবিএ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করেন।জেলা প্রশাসক মহোদয় ধৈর্য সহকারে নেতৃবৃন্দের সকল কথা শুনেন। তিনি ভোটের মাধ্যমে সিবিএ প্রতিনিধি নির্বাচনের গুরুত্ব উপলব্ধি করেন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন । সিবিএ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জনাব নাঈমুল করিম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন অর রশিদ এর নেতৃত্বে উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাহেদুল ইসলাম জাসলু, আবু শামীম, মইনুদ্দিন, সোহেল চিশতি,আরিফ আহমেদ, মোজাম্মেল হক রুহেল, এজাজুর রহমান ইমন, মাসুদ রানা, মনিরুজ্জামান, ওবায়দুল হক প্রমূখ


এই ক্যাটাগরির আরো সংবাদ