শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

রৌমারীতে হত্যা মামলায় ০৭ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৬৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

163

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলায় এজহারভুক্ত আরও দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হলো।

জানা যায়, গত ২৪ জুলাই ২০২৫ তারিখে রৌমারী থানার অন্তর্গত ভেন্দুরচর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। ঘটনার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে রৌমারী থানা পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করে।

এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই রাতে রৌমারী থানা পুলিশের একটি টিম গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে মামলার এজহারভুক্ত দুই আসামি ধলু মিয়া ও দুলালকে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “হত্যা মামলার এজহারভুক্ত সাত আসামির মধ্যে যেসাতজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই এই মামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ