শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

ছাতকের একটি বিদ্যালয়ে দিন-দুপুরে চুরি জনতা চোরকে আটক করে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার / ২০৬ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

87

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়
সুত্রে জানাগেছে রবিবার (২৭ জুলাই) বিকাল ৩ টার দিকে সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান বিদ্যালয় চলাকালীন সময়ে ওয়াশ রুমে যান। এই সুযোগে বিদ্যালয়ের অফিস কক্ষে চোর প্রবেশ করে প্রধান শিক্ষিকার ভ্যানিটি ব্যগ ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

ঘটনাটি টের পেয়ে শিক্ষিকা হাঁক-ডাক শুরু করেন এসময় শিক্ষার্থী সহ এলাকার লোকজন চোরের পিছনে ছুটে যান। এক পর্যায়ে মায়েকোল জামে মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে জনতা তাকে আটক করেন।

আটক চোরের নাম নাহিদ হাসান, সে দক্ষিণ খুরমা ইউনিয়ন এর খুরমা গ্রামের মফিজ আলীর ছেলে। আটকের আগেই চোর শিক্ষিকার মোবাইল ফোন খাদে ফেলে দেয়। আটকের পর সে খাদ থেকে মোবাইল ফোন উঠিয়ে দিয়েছে।

আটক চোর নাহিদ হাসান জানিয়েছে, প্রধান শিক্ষিকার ব্যাগ টাকা, বিভিন্ন ডকুমেন্টস নিয়ে পালিয়ে গেছে তার সহযোগী চোর সাজু মিয়া। সে সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের আদু মিয়ার ছেলে।

শিক্ষিকা সুলতানা জাহান জানিয়েছেন তার ভ্যানিটি ব্যগে, নগদ ৫ হাজার টাকা, বিদ্যালয়ের ব্যংকের ডকুমেন্টস, অফিস রুমের চাবি পাওয়া যায় নি।

চোর আটকের বিষয়টি থানার ওসি মোঃ মোখলেছুর রহমান
আকন্দ-কে অবহিত করা হলে তার নির্দেশনায় ঘটনাস্থলে পৌঁছেন ছাতক থানার এসআই রাসেল। এসময় তিনি আটক নাহিদ হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

বিগত ১৬ এপ্রিল বুধবার রাতেও ওই বিদ্যালয়ে চুরি সংঘটিত
হয়। চোরেরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করে ৫ টি সিলিং ফ্যান, ২টি টিউবলাইট, ২টি বাল্ব, ১৪ টি দরজা-জানালার পর্দা সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ছাতক থানায় একটি জিডি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ