শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ভোলায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

স্টাফ রিপোর্টার / ২২৪ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

103

স্টাফ রিপোর্টার।

ভোলায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। রবিবার (১ জুন) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি বুধবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র‍্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী কে আটক করা হয়।

আটক আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে হস্তান্তর এবং জব্দকৃত ইয়াবার নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। এছাড়াও গত ২৬ মার্চ ২০২৫ তারিখ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বন্দর থানাধীন কীর্তনখোলা নদী সংলগ্ন কায়াচর এলাকা হতে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোস্ট গার্ড দক্ষিণ জোন মালখানায় রক্ষিত ৫ কোটি ৬০ হাজার টাকা মূল্যের ৯৯,৯৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।

প্রাপ্ত নির্দেশনা মোতাবেক ১ জুন সকাল ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এর উপস্থিতিতে ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়। উক্ত কর্মকান্ডে অভিযানে অংশগ্রহণকারী র‌্যাব এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ