শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

চাটখিলে খালের ওপর নির্মাণাধীন দোকান গুড়িয়ে দিল প্রশাসন

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

74

স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর চাটখিল পৌরসভার খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে খালের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার অভিযোগে নির্মাণাধীন ৪টি দোকান গুড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবার (৩১ মে) বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের ছুয়ানী মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালের ওপর অবৈধভাবে নির্মাণ করা ৪টি দোকান উচ্ছেদে অভিযান চালানো হয়। এর কয়েক মাস আগে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছিলো। তখন মালিকদেরকে স্থাপনা সম্পূর্ণ সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা না মানার কারণে আজ নির্মাণাধীন স্থাপনাগুলো সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, গত বছরের আগস্টের শেষ দিকে আকস্মিক বন্যায় এই উপজেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। খালের পানি প্রবাহ ঠিক না থাকায় এখানে বন্য পরিস্থিতি দীর্ঘ সময় স্থায়ী হয়েছিল। এরকম স্থাপনার কারণে খালের পানি প্রবাহ বাধাগ্রস্তসহ বর্ষা মৌসুমে দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। খাল দখলমুক্ত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে চাটখিল থানা পুলিশ, চাটখিল পৌরসভা ও চাটখিল উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা সহায়তা করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ