শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ঝালকাঠির বিনয়কাঠিতে আন্ত:ইউনিয়ন লংপিচ টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার / ৮০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

222

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নে আন্ত:ইউনিয়ন লংপিচ টুর্ণামেন্ট ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৫ মে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার সুগন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বিএম কলেজের সাবেক ভিপি ঝালকাঠি-২ আসনের গণমানুষের নেতা মাহাবুবুল হক নান্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন, ছাত্রদলের জেলা সভাপতি মো: আরিফুর রহমান খান, সমাজ সেবক সিদ্দিকুর রহমান সরদার, জয়নাল আবেদীন, মাহাবুবুল হক, আ: হালিম, মোঃ ফরিদ আহাম্মদ রাড়ী প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাজিব, বিনয়কাঠি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: কাওছার হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক মো: মাসুম সরদার প্রমুখ।

প্রধান অতিথি মাহাবুবুল হক নান্নু বলেন, খেলাধুলা শরীর ও মনের খোরাক যোগায়। খেলাধুলার মাধ্যমে দেহ ও মন ভাল থাকে। তিনি এ ধরনের খেলাধূলায় অংশ গ্রহনের জন্য সকলকে উৎসাহ দান ও সহযোগীতা করার কথা বলেন।

আনন্দ ঘন পরিবেশে খেলা শুরু হলেও বৃষ্টির কারণে খেলা সমাপ্ত করা যায়নি। ফলে উভয়পক্ষকে বিজয়ী ঘোষনা করে পুরস্কার বিতরণ করা হয়েছে। খেলা দেখতে দূরদূরান্ত থেকে দর্শক এসে ভীড় জমায়। এলাকার তরুন যুবকদের মধ্যে খেলার আনন্দ উপভোগ করতে দেখা যায়

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ