শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সাড়ে হাজারের জয়- টাকা লুটের মেশিন বন্ধ থাকায় দিশেহারা 

স্টাফ রিপোর্টার / ৭১৪ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

227

সিলেট বুলেটিন ডেস্ক:

দেশের তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে তাকে দেখা গেছে সাধারণ পোশাক, কিছুটা অগোছালো চুল এবং মুখে গভীর বিষণ্নতার ছাপ নিয়ে, যা নিয়ে নেটিজেনদের নানা জল্পনা-কল্পনা।

 

সজীব ওয়াজেদ জয়, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, সেই পরিচয়েই সাধারণ মানুষ তাকে চিনে। আইটি খাতে কাজের অভিজ্ঞতা থাকা জয় নিজেই একসময় বলেছিলেন, “আমি কোনোদিন সরকারি চাকরি করিনি, আমি প্রযুক্তি খাতের মানুষ।”

তবে সম্প্রতি একটি ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে তার বর্তমান অবস্থা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। অনেকেই মন্তব্য করেছেন, “মাত্র আট মাসের ব্যবধানে তাকে চেনা যাচ্ছে না—আগের সেই আত্মবিশ্বাস, জৌলুস কোথায় যেন হারিয়ে গেছে।”

ছবিটির ক্যাপশনে কেউ কেউ রসিকতা করে লিখেছেন, “সাড়ে হাজার কোটি টাকার বিজ্ঞানী, যার কোনো আবিষ্কার নেই।” কেউ বলছেন, “পোশাক ও চেহারা দেখেই বোঝা যাচ্ছে দিনকাল ভালো যাচ্ছে না।”

উল্লেখযোগ্য বিষয় হলো, এই আলোচনার মাঝেই পুরনো একটি ভিডিও বার্তা নিয়ে আবারও আলোচনায় আসেন জয়। গত বছরের ১১ আগস্টের পর থেকে ভিডিও বক্তব্যে দেখা যায়নি তাকে, তবে সামাজিক মাধ্যমে তিনি সক্রিয় রয়েছেন।

 

সম্প্রতি বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন সূত্রে আইনি জটিলতার গুঞ্জনও ছড়িয়েছে। তবে এসব বিষয়ে কোনো সরকারি বা আদালত থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আলোচনার বাইরে নয় জয়ও। তার রাজনৈতিক ও প্রশাসনিক ভূমিকা, প্রবাস জীবন, ও বর্তমান পরিস্থিতি ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মাঝে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবি বা মন্তব্যের সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত ছবি বা অভিব্যক্তি কখনো কখনো ভুল ব্যাখ্যার জন্ম দিতে পারে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ