শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

দুঃসংবাদ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য 

স্টাফ রিপোর্টার / ২৪৮ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

94

সিলেট বুলেটিন ডেস্ক:

আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি মন্ত্রণালয়ের সচিবদের কাছে একটি চিঠি পাঠিয়ে নির্দেশনা দিয়েছেন যে, সরকার নির্ধারিত অফিস সময়সূচির মধ্যে কোনো সভায় যোগদানের জন্য কর্মকর্তাদের সম্মানী গ্রহণ করা পরিহার করতে হবে।

ফাওজুল কবির খানের অধীন কাজ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়। এই নির্দেশনা সকল সচিবদের কাছে পাঠানো হয়েছে, যার মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, রেলপথ সচিব এবং সেতু সচিব অন্তর্ভুক্ত।

এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) সাইফুল ইসলাম জানিয়েছেন, নির্দেশনাটি মূলত রেগুলার মিটিংয়ের জন্য প্রযোজ্য এবং এই সময়কালে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না। তবে, যে প্রকল্প বা বিশেষ কাজগুলো রয়েছে, যেখানে মিটিংয়ে সম্মানী গ্রহণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার রয়েছে, সেখানে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

 

এই পদক্ষেপের মাধ্যমে সরকার পাবলিক সেক্টরের কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাচ্ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ