শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

ঈদের দিনে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার / ২১০ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

89

সিলেট বুলেটিন ডেস্ক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল হাকিম মোল্ল্যার ওপর অভিমান করে রুনা আক্তার (২১) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়া মোল্ল্যা বাড়িতে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।এটা হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে চলছে এলাকায় গুঞ্জন। তবে তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করবে বলে জানিয়েছেন থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুনা আক্তারের স্বামী মো. হাকিম মোল্ল্যা সকালে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে ঈদগাহ মাঠে চলে যান। নামাজ শেষে অনুমান ৯ ঘটিকায় বাড়ীতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। পরবর্তীতে অনেক ডাকাডাকি করেও যখন ঘরের দরজা খোলছেনা তখন তার ডাকা চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে রুনা আক্তার খাটের উপর সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, স্বামী সাথে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন রুনা আক্তার। লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আসল কারন জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ