শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

পাওয়া টাকা চাওয়ায় বিএনপি নেতার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার / ২১৮ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

91

সিলেট বুলেটিন ডেস্ক:

:পাওনা টাকা চাওয়ায় ছাত্রদল নেতাকে হুমকি দিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। ওই যুবদল নেতা হলে রাজশাহী বাগমারা উপজেলা আজাহার আলীর ছেলে। সে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা যুবদলের সদস্য সচিব।

শনিবার (২৯ মার্চ) দুপুর ২ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা খালিদ হাসান কানন।খালিদ হাসান কানন নওগাঁ জেলা ছাত্রদলের কৃষি ও গবেষণা  বিষয়ক সম্পাদক।।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা বলেন, ব্যবসায়িক কারণে পারিবারিকভাবে ১০ লাখ টাকা নেয় বাগমারার বাসিন্দা জেলা যুবদল নেতা রেজাউল করিম টুটুল। হলি ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার চালুর করা লক্ষ্যে ১০ লাখ টাকা নিলেও পরে তাঁরা জানতে পারে তিনি তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রদল নেতা আদালতে মামলা দায়ের করেছেন। মামলা করায় যুবদল নেতা ক্ষিপ্ত হয়ে মামলা উত্তোলনসহ টাকা না দেওয়ার হুমকি দেয়। প্রভাবশালী নেতা হওয়ায় টাকা দিবে না মর্মে সাফ জানিয়ে দেয়।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাত্রদল নেতা আরও বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ আমার কিছু হলে এর দায়ভার ওই যুবদল নেতার। বর্তমানে আমার পারিবারিক অবস্থা ভালো না, তাই দ্রুত পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী খালিদ।

কথা বলতে রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। একারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ