শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

রমজানে নিরাপদ খাদ্য বিষয়ে কঠোর অবস্থানে বিএসটিআই মহাপরিচালক 

স্টাফ রিপোর্টার / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

93

নিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম বলেছেন, পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে সারা দেশে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করবে বিএসটিআই। জনগণ যাতে মানসম্মত ও নিরাপদ খাদ্য পণ্য ন্যায্যমূল্যে সংগ্রহ করতে পারে সে বিষয়ে বিএসটিআই কঠোর অবস্থানে রয়েছে। আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিলেটে বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিভাগের সম্মানিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বিশেষ উপস্থিতি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি জামিল চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই’র বিভাগীয় অফিসের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. মাজাহারুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসটিআই ঢাকার উপপরিচালক (সিএম) মোহাম্মদ আরাফাত হোসেন সরকার।

বিএসটিআই বেসরকারি খাতের সাথে নিবিড়ভাবে কাজ করে সেবার মান বৃদ্ধিতে সচেষ্ট আছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, বিএসটিআই সব সময় সচেষ্ট থাকে যাতে ব্যবসায়ীরা সহজে বিএসটিআই থেকে সেবা গ্রহণ করে ভোক্তাদের সঠিক ও মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে পারেন।

প্রচলিত জনপ্রিয় ব্রান্ডের পণ্যের আদলে যারা নকল ও ভেজাল জিনিস বাজারজাত করবে তাদের শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যারা খাদ্যে ভেজাল দেন, ওজনের কারচুপি করে ও মানহীন পণ্য বিক্রি করে তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন বিভাগীয় কমিশনার।

আলোচনা সভায় সিলেট বিভাগের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে আসা শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ