শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

নরসিংদীর মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার / ২০৯ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

47

সিলেট বুলেটিন ডেস্ক:

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা অংশে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের নিকট হতে চাপাতি, চাকু, মোবাইল সেট, টর্চ লাইট ও টাকা জব্দ করা হয়।মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন,  নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান। গত সোমবার দিনে ও রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো: সজিব (৩৮) ও মো: খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নামাপাড়া এলাকায় পৃথক দিনে দুটি ডাকাতির ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও ডিবি পুলিশ। থানায় ডাকাতির মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা ও ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ২ টি চাপাতি, ২ টি মোবাইল সেট, ২ টি টর্চ লাইট, ১টি চাকু ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মোর্শেদ মিয়া ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি রাত ১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ সেতু সংলগ্ন নামাপাড়া এলাকায় ১টি প্রাইভেটকার সড়কের উপর আড়াআড়িভাবে রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাত দলের ১০/১২ জন সদস্য। পরে ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্র ও হকিষ্টিক দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে গাড়ীতে থাকা ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ভয়ভীতি দেখিয়ে নগদ ৯৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন এবং স্বর্ণালংকার নিয়ে লুট করে পালিয়ে যায়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ