শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

স্টাফ রিপোর্টার / ৩৯৮ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

100

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বসন্তপুর গ্রামের দশম শ্রেণীর শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে গ্রামবাসী একাংশের উদোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪ টায় তালেব পয়েন্ট বসন্তপুর সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মানববন্ধনে দশম শ্রেণীর শিক্ষার্থী মোছা জামিলা বেগম বলেন,বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার সময় বসন্তপুর নিজ বাড়ি হতে আমবাড়ি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার জন্য কামাল মিয়ার ইজিবাইকে উঠার পর প্রায় ১০০ ফুট সড়ক অতিক্রম করা মাত্রই আমাকে জোরপূর্বক ইজিবাইক থেকে নামিয়ে দিয়ে কামাল মিয়া সুনামগঞ্জে চলে যান। পরবর্তীতে আমার অভিভাবক আমাকে লাঞ্ছিত করে ইজিবাইক থেকে নামিয়ে দেওয়ার কারণ ড্রাইভার কামাল মিয়ার কাছে জানতে চাইলে কামাল মিয়া উত্তেজিত হয়ে তার আত্মীয় আল আমিন,জুয়েল মিয়া,কালাশাহ,আবুল হোসেন গংরা কবির হোসেন, নাজমুল ইসলাম শাওন,করিমুননেছা,হুসনা বেগম,ফাহমিদা বেগমসহ ১৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি ঐ লাটিয়াল বাহিনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,গুরুত্বর আহত কবির হোসেন,দেলোয়ার হোসেন,মিজানুর রহমান,রহিম উদ্দিন,জুবায়ের হোসেন,নাজমুল হোসেন শাওন,সুহেল মিয়া,জাহেদ হোসেন,রাসেল আহমদ,মুশিবুর রহমান। অভিভাবক মকতছর আলী,আকলুছ মিয়া,ছমির উদ্দিন,নুর উদ্দিন,নিরব দাস,রনি দাস,উত্তম দাস,অপূর্ব দাস,পিয়াস দাস,সৃজন দাস,বর্ষা রাণী দাস,নীপা রাণী দাস,বিসিত চন্দ্র দাস প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ