শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সিলেট-সুনামগন্জ সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ 

স্টাফ রিপোর্টার / ২৩০ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

84

নিজস্ব প্রতিবেদক:

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, পাথরকোয়ারী, মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক, ডিবিরহাওর, সংগ্রাম, পান্থুমাই এবং তামাবিল বিওপি কর্তৃক অভিযান চালানো হয়।

এসময় বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, শাড়ী, কিসমিস, হেয়ার অয়েল, চকলেট, জাংক, চিনি, গাড়ীর টায়ার, শ্যাম্পু, মুদ্র, সুপারি, সনপাগড়ি, বেবী লোশন, ফুচকা, বিড়ি, মদ অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর, মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৯১ লক্ষ ২৭ হাজার ৯৬০ টাকা।

এ ব্যাপারে লেঃ কর্নেল মোঃ নাজমুল হক, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ