শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শাহপরাণ থানা পুলিশের অভিযানে আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২৮৩ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

113

ডেস্ক রিপোর্ট:

এমপি শাহপরাণ (রঃ) থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাজুল ইসলাম তাজকে বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ মামলায় আসামী হাবিবুর রহমান আসুক, কামরুল ইসলাম জনি, রায়হান হোসেন মুন্না, সাইদুর রহমান ও আবুল হোসেন এখনও পলাতক। বাকি আসামীরা জামিনে রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ মার্চ বাদীর বোন শেখ নাজমা বেগম এবং লন্ডন প্রবাসী বাদীর ভাই আব্দুুস সামাদ ও বাংলাদেশে অবস্থানরত বাদীর আরেক ভাই মোঃ কামাল উদ্দিনসহ অসংখ্য আত্বীয় স্বজন বাদীকে ফোন করে জানায় যে, আসামী হাবিবুর রহমান আসুক তার নিজ নামীয় ফেইসবুক আইডি ও তার ছন্ম নামীয় ফেইসবুক আইডি জলন্ত বারুত।

আইডিতে ২০২২ সালের ১১ মার্চ বিকেল সাড়ে ৪টায় বাদীর সম্পর্কে খারাপ কুরুচিপূর্ণ অশ্লীল ছবি শেয়ার এবং পোস্ট করে সবাইকে শেয়ার করতে জানায়।

ইহা ছাড়াও হাবিবুর রহমান আশুক তার ফেইসবুক আইডিতে বাদীর মা-বাবা, ভাই বোন এবং বাদীর ছবি আপলোড করে বিভিন্ন প্রকার কুরুচিপূর্ণ মন্তব্য করে বিভিন্ন ফেইসবুক আইডিতে শেয়ার ও পোস্ট করে। এ ঘটনায় ছালমা বেগম বাদী হয়ে ২০২২ সালের ৩০ মার্চ ৯ জনকে আসামী করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, মামলাটি তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে রেকর্ড করা হয় শাহপরাণ থানার এফআই আর নং ৩৫/৮৯, শাহপরাণ জি আর ৮৯/২২ এবং সাইবার মামলা নং-২৩/২৪। গত ৮ জানুয়ারী পলাতক আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ