শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৮৯ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

82

 

 

সিলেট কোম্পানীগঞ্জ মাদক মামলায় ১২ বছর সাজাপ্রাপ্ত পলাতক মাদককারবারি জিয়া উদ্দিন ও পৃথক অভিযানে ৮ মাস সাজাপ্রাপ্ত জালাল উদ্দীকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে থানার উপ-পরিদর্শক নিয়াজ শরিফ,এএসআই আলম মেহেদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, জিয়া উদ্দিন (৩৫) উপজেলার ৫ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের দক্ষিণ পাড়ার গ্রামের আজির উদ্দিনেন পুত্র।

জালাল মিয়া (৩৪) তিনি একই উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের দুলাল মিয়ার পুত্র।

 

পুলিশ জানায়, জিয়া উদ্দিন জিআর ১০/১৯ ইং ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম দন্ডিত এবং তার বিরুদ্ধে আরেকটা সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এবং জালাল মিয়া জিআর ৭৮/২০ইং দোয়ারা বাজার এর সাজাপ্রাপ্ত আসামি মামলায় সে ৮ মাস সশ্রম কারাদণ্ডসহ ৫হাজার টাকা অর্থদণ্ড,অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত পলাতক আসামি ছিলেন

 

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ