বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভা অনুষ্ঠিত
স্বামী বিবেকানন্দের ভাবধারকে সর্বত্র ছড়িয়ে দিতে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার কার্যকরী পরিষদের এক মাসিক সভা গত ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর তালতলাস্থ শ্রীশ্রী গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সিলেট বিভাগীয় শাখার সভাপতি বেনু ভূষণ দাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সহ. অধ্যাপক ইন্দ্রজিৎ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সঞ্জয় কৃষ্ণ বিশ^াস, শাখার উপদেষ্টা বিশিষ্ট আয়কর উপদেষ্টা এডভোকেট সুব্রত কুমার রায়।
শাখার পক্ষ থেকে সভায় এ মাসের মাসিক পাঠচক্র ও স্বামীজীর শিকাগোতে বিশ^ধর্ম সম্মেলনে প্রদানকৃত ভাষণের উপর আলোচনা অনুষ্ঠান আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফণী ভূষণ সরকার, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, বিভাগীয় শাখার কোষাধ্যক্ষ অব. শিক্ষক নরেশ চন্দ্র রায়, সহ কোষাধ্যক্ষ ডাঃ প্রণদীশ চন্দ্র দেব, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক স্বাস্থ্য পরিদর্শক সুনির্মল চক্রবর্ত্তী, সাংস্কৃতিক সম্পাদক সংগীত শিল্পী প্রদীপ কুমার দে, কার্যনির্বাহী সদস্য রমা কান্ত গুপ্ত রূপু, কবি শিক্ষক হিমাংশু রায় হিমেল, রূপক চন্দ্র দাশ, বিধান চন্দ্র দেব, ব্যবসায়ী স্বরূপ আচার্য্য, মিথু বিশ^াস প্রমুখ। বিজ্ঞপ্তি







