সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অর্থোপেডিক্স গবেষণায় সাফল্য : শাবিপ্রবি থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন ডা. মো. আলমাহির ফেরদৌস বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক প্রকাশ দেশের হাল হকিকত ও সরকারি সিদ্ধান্তে জাতি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম বৃহত্তর সিলেট শিক্ষা উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত সমাজে শান্তি, ন্যায়বিচার ও পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠা করতে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইমান ও আমলের চর্চা বাড়াতে হবে ————- মুফতী রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ওসমানীনগরে প্রবাসীদের মহতী উদ্যোগ: কয়েক লাখ টাকা ব্যয়ে পাকাকরণ হলো আনসারী বাড়ী-খাঁ বাড়ী রাস্তা

টেস্টে ইতিহাস গড়লেন লিটন দাস, এক ম্যাচে ৯ ডিসমিসালে বিশ্বরেকর্ড

প্রতিবেদকের নাম / ৪ ভিউ
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টেস্ট ক্রিকেটে ব্যাটিং ও উইকেটকিপিং-দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে দুই ইনিংসেই অর্ধশতক হাঁকানোর পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে দুই ইনিংসে অন্তত ৫০ রান এবং ৯টি ডিসমিসালের কীর্তি গড়া প্রথম ক্রিকেটার এখন লিটন।

ক্রিকেট কিট কিনুন

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ম্যাচের পঞ্চম ও শেষ দিনে আফগানিস্তানের ইকরাম আলিখিলকে আউট করার মধ্য দিয়ে এই রেকর্ড গড়েন বাংলাদেশের এই উইকেটরক্ষক। এবাদত হোসেনের বলে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ইকরাম। নিজের শরীর থেকে বেশ দূরে চলে যাওয়া বলটি দ্রুত ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন লিটন। তার ক্ষিপ্রতা ও দক্ষতায় গুরুত্বপূর্ণ এই উইকেটটি পায় বাংলাদেশ।

আরও দেখুন
অভিধান দেখুন
খেলা দেখুন
পত্রিকা পড়ুন

এর আগে টেস্ট ক্রিকেটে এক ম্যাচে দুই ইনিংসে অন্তত অর্ধশতক করার পাশাপাশি সর্বোচ্চ ৮টি ডিসমিসালের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার ডেনিস লিন্ডসের দখলে। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে অক্ষত থাকা সেই রেকর্ড ছাড়িয়ে এবার নতুন বিশ্বরেকর্ড নিজের করে নিলেন লিটন।

চলতি টেস্টের প্রথম ইনিংসেও উইকেটের পেছনে দারুণ নৈপুণ্য দেখান লিটন। প্রথম স্লিপের কাছাকাছি চলে যাওয়া একটি কঠিন ক্যাচ ঝাঁপিয়ে পড়ে ধরেন তিনি। সেই বলেও বোলার ছিলেন এবাদত হোসেন। দুই ইনিংসেই ধারাবাহিক কিপিংয়ের মাধ্যমে বাংলাদেশের বোলারদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিটন।

ম্যাচের চতুর্থ দিন শেষে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩২ রান। ফলে ম্যাচের শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ৩৪৭ রান। অন্যদিকে, জয় নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট।

ক্রিকেট কিট কিনুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর