বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ সদর উপজেলাা সুরমা ইউনিনয়নে জনমতে এগিয়ে মোহাম্মদ সাজুল মিয়া রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউ’র উদ্যোগে ঘর হস্তান্তর দলদলি চা-বাগান মণ্ডপে পূজা পরিষদের বস্ত্র বিতরণ  সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অর্থোপেডিক্স গবেষণায় সাফল্য : শাবিপ্রবি থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন ডা. মো. আলমাহির ফেরদৌস বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক প্রকাশ দেশের হাল হকিকত ও সরকারি সিদ্ধান্তে জাতি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রতিবেদকের নাম / ৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে সম্পূর্ণ বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তায় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত রোববার সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের পৈত্যপাড়াস্থ শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে মা আনন্দময়ী সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ভক্তবৃন্দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী  তারেক রহমানের দূরদর্শী দর্শনে সরকার সকল ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে অত্যন্ত আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রীতির এই বাংলাদেশে কোনো ধরনের বৈষম্যের স্থান নেই।
মা আনন্দময়ী পূজা কমিটির সভাপতি অসিত দত্তের সভাপতিত্বে এবং পূজা কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সংগঠনিক সম্পাদক সঞ্জীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব।
অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিমল কান্তি দে, মা আনন্দময়ী পূজা কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ পাল, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন পৈত্য, অর্থ সম্পাদক অমিত দত্ত, অনুপ, লিটন ভট্টাচার্য, উজ্জ্বল চন্দ, সুব্রত দে, সুমিত এবং আশিষ সূত্রধর প্রমুখ। অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক উপস্থিত সুবিধাবঞ্চিত ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের হাতে শারদীয় উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেন।
ছবি ক্যাপশন :: ২৭ নং ওয়ার্ডের পৈত্যপাড়াস্থ শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে মা আনন্দময়ী সার্বজনীন পূজা কমিটি আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর