বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জ সদর উপজেলাা সুরমা ইউনিনয়নে জনমতে এগিয়ে মোহাম্মদ সাজুল মিয়া রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউ’র উদ্যোগে ঘর হস্তান্তর দলদলি চা-বাগান মণ্ডপে পূজা পরিষদের বস্ত্র বিতরণ  সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অর্থোপেডিক্স গবেষণায় সাফল্য : শাবিপ্রবি থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন ডা. মো. আলমাহির ফেরদৌস বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির শোক প্রকাশ দেশের হাল হকিকত ও সরকারি সিদ্ধান্তে জাতি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউ’র উদ্যোগে ঘর হস্তান্তর

প্রতিবেদকের নাম / ৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রোটারি ইন্টারন্যাশনাল রিপশা টিম ২০২৬-২৭-এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর বলেন, রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউয়ের উদ্যোগে ঘর হস্তান্তর একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ ধরনের কার্যক্রম অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও মানুষের কল্যাণে রোটারির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।
গতকাল সোমবার বিশ্বনাথ উপজেলার পূর্ব রহিমপুরে রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউ’র উদ্যোগে গৃহহীন সাদেক আলী’কে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল গফুরের সভাপতিত্বে ও চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ ছাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রিমিয়ারের রোটারিয়ান মারুফ আহমদ, বিশিষ্ট মুরুব্বি, এটিএম নূর উদ্দিন।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান নুরুল ইসলাম সুমন, আইপিপি রোটারিয়ান রাসেল মিয়া, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান সুরঞ্জিত দাস, ক্লাব মেম্বার রোটারিয়ান বদরুল আহমদ, রোটারিয়ান দেলোয়ার হোসেন, রোটারিয়ান আনোয়ার হোসেন রাজু, রোটারিয়ান অরুন কুমার বিশ্বাস, রোটারিয়ান ফেরদৌস আরা শিল্পী, রোটারিয়ান রফিকুল আলম, ইঞ্জিনিয়ার জাহিদ খান প্রমুখ।
এসময় গৃহহীন সাদেক আলীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথিসহ ক্লাবের নেতৃবৃন্দ ও মেম্বাররা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর