শিরোনাম
প্রশিক্ষণে দক্ষ যুবশক্তি তৈরি করতে কাজ দেশ যুব সংগঠন – আনিস রহমান মধ্য জাফলংয়ে মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বরানগরের বি টি রোডে লরির থাকায় মৃত দুই স্কুল ছাত্র- আহত বাবা -এলাকায় উত্তেজনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জৈন্তাপুরে নিলামের ১৪৮ বস্তা জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি, চালক হাসপাতালে ও হেলপার নিখোঁজ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক অভিযানে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তি আটক সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আ*টক ৩
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

প্রশিক্ষণে দক্ষ যুবশক্তি তৈরি করতে কাজ দেশ যুব সংগঠন – আনিস রহমান

স্টাফ রিপোর্টার / ৬৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

74

প্রশিক্ষণে দক্ষ যুবশক্তি তৈরি করতে কাজ দেশ যুব সংগঠন – আনিস রহমান

 

ডেক্স রিপোর্ট ; ইলেকট্রনিক্স মিডিয়া (ইমজা), সিলেট এর সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এনটিভির সিনিয়র ক্যামেরা পার্সন আনিস রহমান বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবশক্তি তৈরি করতে কাজ করছে দেশ যুব সংগঠন। সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সিলেটের সর্বজন পরিচিত দেশ যুব সংগঠন কাজ করছে মানব সেবায়। দক্ষ যুবশক্তি গড়ে তোলে প্রশিক্ষণের মাধ্যমে সমাজ সচেতনতায় উদ্বুদ্ধ করছে যুবসমাজকে। দীর্ঘদিন থেকে নেশামুক্ত সমাজ গঠন ও যুব সমাজের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সমাজ সচেতনতা, দক্ষতা প্রশিক্ষণ, বৃক্ষরোপণ সাংস্কৃতিক কর্মী সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টি, ছিনতাই, ধর্ষণ ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে প্রতিবাদী নাটক মঞ্চস্থ। যুব সমাজকে কর্মমুখী করতে প্রচেষ্টা করছে দেশ যুব সংগঠন,সিলেট।

দুইদিন ব্যাপী মা ও শিশুর যত্নবান গর্ভকালীন মায়ের যত্ন নেয়ার উপর দু’দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভায় শনিবার বিকেল ৫টায় সিলেট নজরুল একাডেমীর হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দেশ যুব সংগঠনের সভাপতি ও অভিনয়শিল্পী মো: কামাল এর সভাপতিত্বে ও নারী উদ্যোক্তা রুনা সুলতানা সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিবিসি নিউজ ২৪ বিডি এর সিলেট প্রতিনিধি, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান, অনলাইন নিউজ পোর্টাল সিলেট বুলেটিন এর প্রধান সম্পাদক সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া,

প্রধান বক্তা ছিলেন, সপ্তাহিক আলোর অন্বেষণ পত্রিকার প্রধান সম্পাদক কবি সাজন আহমদ সাজু, নাট্যকার ও কবি সুয়েজ হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচ এম হাফিজ, সংগঠনের সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রশিক্ষণার্থী, রোকসানা, ফারজানা আক্তার রিয়া, মোশাররফ হোসেন, তনুশ্রী সেন মুন, পঙ্কজ , শান্ত, বন্যা, রায়হান, মিঠু, উজ্জ্বল মালাকার।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজিম আহমদ, গীতা পাঠ করেন সংগঠনের সদস্য ও ডান্স প্রশিক্ষক জ্যোতি বিশ্বাস তুষ্টি। দুটি হাত বাড়িয়ে দাও এগিয়ে নিয়ে যায় দেশকে,, এ স্লোগানকে সামনে রেখে ২০১২ সাল থেকে করুণা মহামারী বন্যা সহ দুর্যোগ মোকাবেলায় সিলেটের মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি। সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পেয়েছে জেলার যুব শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে সম্মাননা। এই সংগঠনের সভাপতি মোঃ কামাল যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটে কর্তৃক জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে ভূষিত ।  

 উল্লেখ্য, সংগঠনটি কাজ করছে বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা সামাজিক ব্যাধি হিসেবে সামাজিক আন্দোলনে উদ্বুদ্ধকরন, স্বেচ্ছায় রক্তদান, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, স্বাস্থ্য বিভাগের চিকিৎসা সেবায় মানবিকতার বিষয়ে উদ্বুদ্ধকরণ। বিভিন্ন প্রকার রোগ থেকে বেঁচে থাকার বিষয়ের সচেতনতা সৃষ্টিতে রাখছে শহর,পাড়া ও মহল্লায় মানব সেবায় ভূমিকা সামাজিক অঙ্গনে সুপরিচিত দেশ যুব সংগঠন, সিলেট যুব ওক্রীড়া মন্ত্রণালয় করতে নিবন্ধনকৃত যার নং (০১২৫/২০২৩)।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ