শিরোনাম
বরানগরের বি টি রোডে লরির থাকায় মৃত দুই স্কুল ছাত্র- আহত বাবা -এলাকায় উত্তেজনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জৈন্তাপুরে নিলামের ১৪৮ বস্তা জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি, চালক হাসপাতালে ও হেলপার নিখোঁজ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক অভিযানে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তি আটক সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আ*টক ৩ ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনেন নির্বাচনেসর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটে বিদেশে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ: র‍্যাব-৯ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক অভিযানে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তি আটক

গোয়াইনঘাট প্রতিনিধিঃ / ৭১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

76

মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক অভিযানে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তি আটক

 

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন চলাকালে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪:০০ ঘটিকায় মামার বাজার পয়েন্ট থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণের একপর্যায়ে মামার বাজার মন্দিরের সামনে সন্দেহজনক একটি অটোগাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় শ্রী নগেন্দ্র ব্যানার্জি (৪২), পিতা- মৃত ইন্দ্র ব্যানার্জি, সাং- পাথর টিলা, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট এবং মো. নয়ন মল্লিক (৫৫), পিতা- মৃত আব্দুল ওয়াহাব মল্লিক, স্থায়ী সাং- চর যাদবপুর, থানা- পালং, জেলা- শরীয়তপুর, বর্তমানে- মোহাম্মদপুর, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট-এর কাছ থেকে ১২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানায় যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েম বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত গোয়াইনঘাট গড়তে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের সহযোগিতায় আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের সচেতন মানুষ এভাবে এগিয়ে আসলে মাদক নিয়ন্ত্রণ করা সহজ হবে।”

মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত লিফলেট বিতরণ ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল ও গফুর আল মামুন, সংগঠক রোমান আহমেদ, হাসান আহমেদ ও ফয়জুর রহমান, মুখপাত্র মাহাদি হাসান মাহফুজ, সদস্য ফজলুর রহমান নাবিল, সাধারণ সদস্য ফাহিম খান, গুলজার আহমেদ, সালমান মুক্তাদির, শাহরিয়ার তাসকিন, জুয়েল আহমেদ, কালাম আহমেদসহ এলাকার সচেতন নাগরিকবৃন্দ। কর্মসূচি বাস্তবায়নে মামার বাজার সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক আহমেদ সর্বাত্মক সহযোগিতা করেন।

মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রশাসনের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ