শিরোনাম
বরানগরের বি টি রোডে লরির থাকায় মৃত দুই স্কুল ছাত্র- আহত বাবা -এলাকায় উত্তেজনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জৈন্তাপুরে নিলামের ১৪৮ বস্তা জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি, চালক হাসপাতালে ও হেলপার নিখোঁজ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক অভিযানে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তি আটক সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আ*টক ৩ ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনেন নির্বাচনেসর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটে বিদেশে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ: র‍্যাব-৯ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আ*টক ৩

কামাল খানঃ / ৬৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

72

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আ*টক ৩

 

কামাল খান:: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার দত্তরাইল এলাকার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের বিপরীতে মুন্না মিয়ার দোকানের সামনে থেকে এস আই ওসমানের বিশেষ তৎপরতায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের মাতাব মিয়ার পুত্র কয়েছ আহমদ (৩০), দত্তরাইল এলাকার মকসু মিয়ার পুত্র মুন্না আহমদ (৩৩) ও গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল কাদের জিলানী (২৭)।

পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় এসআই উসমান গণির নেতৃত্বে এএসআই ছায়েদুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছবেদ আলী বলেন – এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ