শিরোনাম
মধ্য জাফলংয়ে মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বরানগরের বি টি রোডে লরির থাকায় মৃত দুই স্কুল ছাত্র- আহত বাবা -এলাকায় উত্তেজনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জৈন্তাপুরে নিলামের ১৪৮ বস্তা জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি, চালক হাসপাতালে ও হেলপার নিখোঁজ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক অভিযানে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তি আটক সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আ*টক ৩ ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনেন নির্বাচনেসর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বানিজ্যমত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার / ১১১ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

179

 বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ

 

নিজস্ব প্রতিবেদক:: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (শুক্রবার) সিলেট নগরীর মন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে উপপ্রধান তথ্য অফিসার মন্ত্রীকে তাঁর বিভিন্ন সরকারি কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ত কর্মসূচির নির্বাচিত আলোকচিত্র সংবলিত একটি ফটো অ্যালবাম সৌজন্যস্বরূপ প্রদান করেন।

সংক্ষিপ্ত আলাপচারিতায় মন্ত্রী আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আঞ্চলিক তথ্য অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সরকারের ইতিবাচক কার্যক্রম প্রচারে তথ্য কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন।

মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও জনসেবামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আঞ্চলিক তথ্য অফিসকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি তথ্য সেবার মানোন্নয়ন ও জনসম্পৃক্ত প্রচার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ