শিরোনাম
দোয়ারাবাজারে শ্বশুরবাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু : স্ত্রী- শাশুড়ি আটক    সিলেট অলটাইম নিউজ ডটকমর উপদেষ্টা সানোয়ার আলী দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সম্পাদক নির্বাচিত হওয়ায়  ফুলেল শুভেচ্ছা  গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে দেলোয়ার-নজরুল-নুরু সিন্ডিকেটে চোরাচালান বাণিজ্য! সিলেটে সড়ক দু র্ঘ ট না : পরিচয় মিলেছে নিহতদের  দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ৪৯ বছর আগে ১৯৭৮ সালে প্রথমবার রাস্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা বাসিয়া খাল( বাসিয়া নদী) পুন: খনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছাতকের চরমহল্লায় বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন কর্মসূচি ও সভা সুরমা নদীর তীরে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর করলেন প্রধানমন্ত্রী    বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে – বাণিজ্যমন্ত্রী  মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে শ্বশুরবাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু : স্ত্রী- শাশুড়ি আটক   

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

47

দোয়ারাবাজারে শ্বশুরবাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু : স্ত্রী- শাশুড়ি আটক 

 

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে শ্বশুরবাড়িতে বাতির মিয়া( ৪৫) নামে এক ব্যক্তি( জামাতার) রহস্যজনক মৃত্যু হয়েছে। বাতির মিয়া সুরমা ইউনিয়নের গুজাঊড়া গ্রামের ফুরমত মিয়ার পুত্র। রোববার ৩ মে দুপুরের দিকে সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে এ ঘটনা ঘটে । 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে বাতির মিয়ার সংসারে পারিবারিক কলহ চলছিল। স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন বেশ কিছুদিন থেকে বাতির মিয়া। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে।   বাতির মিয়া ও রুমানা আক্তার এর সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।  এ ঘটনায় বাতির মিয়ার স্ত্রী রোমানা আক্তার ( ২৫) ও শাশুড়ি খাইরুন্নেসা (৫৫) কে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন দোয়ারাবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার। 

 

 তিনি রাত সাড়ে ১১টায় মোঠফোনে জানান, এই ঘটনায় বাতির মিয়ার পিতা ফুরমত মিয়া বাদী হয়ে এজহার দায়েরের প্রস্তুতি চলছে। রাতেই মামলা অজু করা হবে। কাল আদালতে সোপর্দ করা হবে আসামিদের।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ