দোয়ারাবাজারে শ্বশুরবাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু : স্ত্রী- শাশুড়ি আটক
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে শ্বশুরবাড়িতে বাতির মিয়া( ৪৫) নামে এক ব্যক্তি( জামাতার) রহস্যজনক মৃত্যু হয়েছে। বাতির মিয়া সুরমা ইউনিয়নের গুজাঊড়া গ্রামের ফুরমত মিয়ার পুত্র। রোববার ৩ মে দুপুরের দিকে সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে এ ঘটনা ঘটে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে বাতির মিয়ার সংসারে পারিবারিক কলহ চলছিল। স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন বেশ কিছুদিন থেকে বাতির মিয়া। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। বাতির মিয়া ও রুমানা আক্তার এর সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় বাতির মিয়ার স্ত্রী রোমানা আক্তার ( ২৫) ও শাশুড়ি খাইরুন্নেসা (৫৫) কে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন দোয়ারাবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার।
তিনি রাত সাড়ে ১১টায় মোঠফোনে জানান, এই ঘটনায় বাতির মিয়ার পিতা ফুরমত মিয়া বাদী হয়ে এজহার দায়েরের প্রস্তুতি চলছে। রাতেই মামলা অজু করা হবে। কাল আদালতে সোপর্দ করা হবে আসামিদের।