শিরোনাম
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে – বাণিজ্যমন্ত্রী 

স্টাফ রিপোর্টার / ৬৬ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

120

বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে – বাণিজ্যমন্ত্রী 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া,:: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের পছন্দের একটি সরকারের জন্য অপেক্ষা করেছে এবং সেই প্রত্যাশা ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে বর্তমান সরকারের কার্যক্রমে।

তিনি আজ (শুক্রবার) আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন অনুষ্ঠানের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অসুবিধার আশঙ্কা নেই। তিনি আরও বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে যে উন্নয়ন পরিকল্পনার কথা দেওয়া হয়েছিল, সেই পরিকল্পনার আলোকে সিলেটে বাস্তব উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এসব উন্নয়নের একটি সামগ্রিক চিত্র আগামীকালই সবার সামনে স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের নানা দাবি-দাওয়া ও প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল তাঁর ভাষণে তুলে ধরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ