শিরোনাম
মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা: মামলা দায়ের আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার যুক্তরাজ্য বিএনপি’র ৪১ সদস্যের আহব্বায়ক কমিটিতে আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসজরুজ্জামান খসরুকে কমিটি অনুমোদন  দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের অভিনন্দন জ্বালানি সংকটে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ সরকারি সিদ্ধান্ত, তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র সাময়িক সময়ের – ইউএনও অনীক চৌধুরী  গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে  ১৯৮২ সালে ১৭ জন সন্ন্যাসী ও সন্ন্যাসিনী হত্যার প্রতিবাদে- মানবতা বাঁচাও দিবস পালন করলো প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের পারিবারিক সম্পর্ক থাকায় সফরকে ঘিরে মানুষের রয়েছে আগ্রহ, ও উচ্ছ্বাস – মিফতাহ্ সিদ্দিকী শব্দদূষণ বর্তমানে একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে- বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে

স্টাফ রিপোর্টার / ৪ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

5

মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে

 

নিজস্ব প্রতিবেদক:: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শ্রমিকদের বহুবিধ সমস্যা রয়েছে এবং বর্তমান গণতান্ত্রিক সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। শ্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাও এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছে। সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার (১ মে) সকালে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক আরও বলেন, সিটি কর্পোরেশনের কর্মচারীদের অনেক সমস্যাই দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা সবাই মিলে ধাপে ধাপে এসব সমস্যার সমাধানে কাজ করব।

সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য কর্মচারীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আপনারা সরকার ও সিটি কর্পোরেশনকে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে নগরবাসীর জন্য একটি সুন্দর নগর উপহার দিতে পারব।”

র‌্যালি ও আলোচনা সভায় সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মো. আখতার সিদ্দিকী বাবলু, সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ