শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩

স্টাফ রিপোর্টার / ১৫৬ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

86

মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার শাহাপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (২১শে ফেব্রুয়ারি) মধ্যরাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন, মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল এবং সদর উপজেলার কালেঙ্গা এলাকার বাসিন্দা সিএনজি চালক আলী নূর।

 

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গিয়াসনগরের শাহাপুর এলাকায় শ্রীমঙ্গলগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আলী নূর ও যাত্রী রুবেল মিয়া নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেহান মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীমঙ্গল-ভৈরববাজার সড়কটি তুলনামূলকভাবে সরু এবং এ সড়কে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে। গতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। এলাকাবাসীর দাবি, সড়কে স্পিড ব্রেকার ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ নজরদারি জোরদার করা জরুরি।

 

এদিকে নিহত সিএনজি চালক আলী নূরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার স্ত্রী জানান, সকালেও স্বাভাবিকভাবে কাজে বের হয়েছিলেন তিনি। বিকেলের মধ্যে ফেরার কথা থাকলেও আর ফেরা হয়নি। ছোট দুই সন্তানকে নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি। তারা দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া গতিতে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ