শিরোনাম
গোয়াইনঘাটে ব্যবসায়িক বিরোধের জেরে কামরুল হত্যা: দক্ষিণ সুরমা থেকে র‍্যাব-৯ এর হাতে ৪ আসামি গ্রেপ্তার মাধবপুরে কিশোরী অপহরণের প্রধান আসামি শাহপরাণে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৯ সিলেটের বাবনা মোড় রেলগেইট এলাকা বিদ্যুৎহীন: গ্রাহকরা বিপাকে  এলাকার জনমনে ক্ষোভ মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ দিয়ে  দোকান উচ্ছেদের চেষ্টায় যুলীগ নেত দোহারে জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বানবাণিজ্য মন্ত্রীর সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এ দেশে কখনোই ফ্যাসিবাদ ফিরে আসবে না — আব্দুল কাইয়ুম চৌধুরী গোয়াইনঘাটে ট্যাক্সের নামে বালুবাহী নৌকায় চাঁদাবাজির অভিযোগ, থানায় জিডি নারীবাজি ও দালালিই মূল কাজ, আ’লীগ নেতা বেটি ফারুক এখন মানবাধিকার কর্মী! বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও সংগীত শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস পালিত হল। 
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

মাধবপুরে কিশোরী অপহরণের প্রধান আসামি শাহপরাণে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৯

স্টাফ রিপোর্টার / ১৭ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

18

মাধবপুরে কিশোরী অপহরণের প্রধান আসামি শাহপরাণে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৯

 

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার এবং অপহরণের প্রধান আসামি আরাফাত ইসলাম শুভ ওরফে রমজান মিয়াকে (২০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গত মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আরাফাত ইসলাম শুভ হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

র‍্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধবপুরের তেলিয়াপাড়া এলাকার ওই কিশোরীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল আরাফাত ইসলাম শুভ ও তার সহযোগী ফারুক মিয়া। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা হলেও অভিযুক্তদের উত্যক্তকরণ বন্ধ হয়নি।

এরই জেরে গত ৪ জুন সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে বের হলে শাহাজাহানপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জজ মিয়ার মার্কেটের সামনে থেকে কিশোরীকে সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২৮) দায়ের করেন।

মামলা দায়েরের পর র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ আগস্ট বিকেল ৫টা ১০ মিনিটের দিকে র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও সিপিএসসি সিলেটের যৌথ টিম সিলেট নগরীর মুরাদপুরে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেপ্তার করে।

উদ্ধারকৃত কিশোরী ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-৯।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ