শিরোনাম
সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম দোয়ারাবাজারে শিশুকে বলাৎকার, যুবক গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার থানার ওসি সাইফুলের উক্তি “”১৯ সালে ইন্সপেক্টর পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটে ২৫ সালে মৌলভীবাজারে৷,, গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক চতুর্থবারের মতো শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত ১০ কেজি গাঁজাসহ সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম  র‍্যাব-৯ এর অভিযানে সিলেট থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি ইফাদ গ্রেপ্তার জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের বিশাল সিন্ডিকেট: ওসি ও দারোগাদের বিরুদ্ধে লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয়ের দায়িত্ব গ্রহণ:
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক চতুর্থবারের মতো শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ / ২৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

27

গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক চতুর্থবারের মতো শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

 

নিজস্ব প্রতিবেদকঃ দক্ষতা, সততা ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ আবারও শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক। জুলাই-২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে তাকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়েছে। এ নিয়ে কর্মজীবনে মোট চারবার শ্রেষ্ঠ ওসির গৌরব অর্জন করলেন তিনি।

সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি কার্যালয় থেকে ৪ আগস্ট প্রকাশিত এক সম্মাননা পত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুলাই মাসে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও দ্রুত নিষ্পত্তি, পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

গোয়াইনঘাট থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই সীমান্ত এলাকায় মানবপাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেন ওসি ওমর ফারুক। সম্প্রতি ভারতের উদ্দেশ্যে পাচারের মুহূর্তে সীমান্ত এলাকা থেকে চার নারীকে উদ্ধার এবং মানবপাচারকারীকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয় থানা পুলিশ।

উল্লেখ্য, ওমর ফারুক এর আগে বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে দুইবার জেলা পুলিশ এবং একবার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। গোয়াইনঘাটে যোগদানের পর সিলেট রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ হয়ে তিনি মোট চারবার এই বিরল কৃতিত্ব অর্জন করলেন।

তার এই অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ভবিষ্যতে সীমান্ত এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি একই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ