শিরোনাম
তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বানবাণিজ্য মন্ত্রীর সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এ দেশে কখনোই ফ্যাসিবাদ ফিরে আসবে না — আব্দুল কাইয়ুম চৌধুরী গোয়াইনঘাটে ট্যাক্সের নামে বালুবাহী নৌকায় চাঁদাবাজির অভিযোগ, থানায় জিডি নারীবাজি ও দালালিই মূল কাজ, আ’লীগ নেতা বেটি ফারুক এখন মানবাধিকার কর্মী! বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও সংগীত শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস পালিত হল।  ওসমানীনগরে ১৪ বছরের বিরোধ: হামলা-মামলার পর বাড়িছাড়া আওলাদ, চাইলেন নিরাপত্তা! সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম দোয়ারাবাজারে শিশুকে বলাৎকার, যুবক গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার থানার ওসি সাইফুলের উক্তি “”১৯ সালে ইন্সপেক্টর পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটে ২৫ সালে মৌলভীবাজারে৷,, গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক চতুর্থবারের মতো শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

গোয়াইনঘাটে ট্যাক্সের নামে বালুবাহী নৌকায় চাঁদাবাজির অভিযোগ, থানায় জিডি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ / ১৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

16

গোয়াইনঘাটে ট্যাক্সের নামে বালুবাহী নৌকায় চাঁদাবাজির অভিযোগ, থানায় জিডি

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বালুবাহী নৌকা থেকে ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায়, আটক রাখা এবং মারধরের চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নৌযান ব্যবসায়ী মো. বাবুল মিয়া (৩৪) নামের এক ব্যক্তি গোয়াইনঘাট থানায় এই অভিযোগ জানান। তিনি উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপাড় গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই হাজিপুর ইজারাভুক্ত এলাকা থেকে বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার সময় বাবুল মিয়া পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের নির্ধারিত ট্যাক্স পরিশোধ করে বৈধ রশিদ সংগ্রহ করেন। তবে নৌকাটি আম্বারী এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার কাছে পুনরায় ট্যাক্স দাবি করেন। তিনি পূর্বের পরিশোধিত রশীদ দেখালেও তা উপেক্ষা করে গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের নামে ট্যাক্স দিতে বাধ্য করার চেষ্টা করা হয়।

এতে আপত্তি জানালে অভিযুক্ত গোলাম কিবরিয়া ও তাজুল ইসলামসহ কয়েকজন তাকে জোরপূর্বক আটক করেন। ঘটনা চলাকালে আবুল হোসেন নামের এক ব্যক্তি তাকে জুতা দিয়ে মারধরের চেষ্টা করলে উপস্থিত স্থানীয় একজন তাকে নিভৃত করেন। পরে অভিযুক্তরা জোরপূর্বক গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের ৯০০ টাকার একটি ট্যাক্স রশিদ ধরিয়ে দিয়ে তার কাছে থাকা ১০ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী বাবুল মিয়া জানান, ঘটনার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও ইজারাদারের কাছে সহযোগিতা চেয়েও পাননি। উপরন্তু অভিযুক্তরা তাকে পরবর্তীতে ওই এলাকায় গেলে বড় ধরনের ক্ষতির হুমকি দিচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ছিনিয়ে নেওয়া অর্থ উদ্ধার এবং নৌযান ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, অভিযোগের পত্রটি এখনো তার হাতে পৌঁছায়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “ইউনিয়ন ট্যাক্সের বিষয়ে আমার কিছু জানা নেই এবং এতে আমার কোনো অনুমোদনও নেই। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কিভাবে তা আদায় করছে তারাই ভালো বলতে পারবে।” ভুক্তভোগী চাইলে এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে লিখিত অভিযোগ দিতে পারেন বলে পরামর্শ দেন তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ