শিরোনাম
সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম  র‍্যাব-৯ এর অভিযানে সিলেট থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি ইফাদ গ্রেপ্তার জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের বিশাল সিন্ডিকেট: ওসি ও দারোগাদের বিরুদ্ধে লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয়ের দায়িত্ব গ্রহণ: সিলেটের সীমান্তে অপরাধের নয়া গডফাদার স্টেলিন তারিয়াং: নেপথ্যে রাজনৈতিক প্রভাব, নেটওয়ার্ক ও দ্বৈত নাগরিকত্বের ঢাল জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু লুটপাট: মান্না-দিলু সিন্ডিকেটের তাণ্ডব, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে  হাওড়ার পিলখানায় হামিমের কারখানার হদিস, চলতো জামার ট্যাগের কাজ, পাঁচ দিন ধরে বন্ধ সাধারণ মানুষের স্বার্থে,সোনারপুরের উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায়‌ বাজারে বাজারে অভিযান শাহপরাণে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান: ১২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

র‍্যাব-৯ এর অভিযানে সিলেট থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি ইফাদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

45

র‍্যাব-৯ এর অভিযানে সিলেট থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি ইফাদ গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ যশোর জেলার বাঘারপাড়ার চন্ডিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অপহরণ মামলার প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম আব্দুল্লাহ ইফাদ (২০)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে।

র‍্যাব জানায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ছাত্রীর সাথে ইফাদের পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরে স্বজনরা জানতে পারেন, বাঘারপাড়ার চন্ডিপুর মাদ্রাসা মোড় থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ইফাদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে যশোর জেলার বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং- ১৯) দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮:০৫ মিনিটে র‍্যাব-৯, সদর কোম্পানী (সিলেট)-র একটি আভিযানিক দল সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন শাহজালাল মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। সফল এই অভিযানে মামলার প্রধান পলাতক আসামি আব্দুল্লাহ ইফাদকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ছাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-৯।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ