শিরোনাম
সিলেটের সীমান্তে অপরাধের নয়া গডফাদার স্টেলিন তারিয়াং: নেপথ্যে রাজনৈতিক প্রভাব, নেটওয়ার্ক ও দ্বৈত নাগরিকত্বের ঢাল জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু লুটপাট: মান্না-দিলু সিন্ডিকেটের তাণ্ডব, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে  হাওড়ার পিলখানায় হামিমের কারখানার হদিস, চলতো জামার ট্যাগের কাজ, পাঁচ দিন ধরে বন্ধ সাধারণ মানুষের স্বার্থে,সোনারপুরের উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায়‌ বাজারে বাজারে অভিযান শাহপরাণে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান: ১২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় সিলেট বাইপাস সড়ক দিয়ে রাতের আঁধারে ঢুকছে ভারতীয় অবৈধ পণ্য: পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ কানাইঘাটে আজিজুর হত্যা: র‍্যাব-৯-এর অভিযানে গ্রেফতার ১ ভাটির সুরে, বর্ষার ছন্দে: হাওরের বুকে ‘শব্দকথা হাওর বিলাস ২০২৬’ উদযাপন প্রশিক্ষণে দক্ষ যুবশক্তি তৈরি করতে কাজ দেশ যুব সংগঠন – আনিস রহমান
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

ভাটির সুরে, বর্ষার ছন্দে: হাওরের বুকে ‘শব্দকথা হাওর বিলাস ২০২৬’ উদযাপন

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

40

ভাটির সুরে, বর্ষার ছন্দে: হাওরের বুকে ‘শব্দকথা হাওর বিলাস ২০২৬’ উদযাপন

 

স্টাফ রিপোর্টার: হাওরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মানুষের জীবন, জীবিকা, প্রকৃতি এবং আবহমান বাংলার লোকজ সংস্কৃতির অনন্য ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ, লালন ও উদযাপনের প্রত্যয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদ আয়োজিত ‘শব্দকথা হাওর বিলাস ২০২৬’। টানা তৃতীয়বারের মতো আয়োজিত এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে ছিল— ‘ভাটির সুরে, বর্ষার ছন্দে: বর্ষাবরণ ১৪৩৩’।

দিনব্যাপী আয়োজনে বানিয়াচং, আজমিরীগঞ্জ, নিকলী ও মিঠামইন উপজেলার বিস্তীর্ণ হাওরজুড়ে গান, সাহিত্য, লোকসংস্কৃতি এবং হাওরবাসীর জীবনধারার সঙ্গে একাত্ম হয়ে ওঠেন দেড় শতাধিক প্রকৃতিপ্রেমী, সাহিত্য-সংস্কৃতিসেবী ও ভ্রমণপিপাসু মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদ। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আখতারুজ্জামান তরফদার জামান। স্বাগত বক্তব্য দেন শব্দকথা হাওর বিলাস উদযাপন কমিটির আহ্বায়ক হেলাল আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব হাবিব খোকন।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সংগীতজ্ঞ স্বদেশ দাস, হবিগঞ্জ বারের সিনিয়র আইনজীবী জুনায়েদ মিয়া, সংগীতশিল্পী গোপী মোহন দাস, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পঙ্কজ কান্তি গোপ, শিক্ষক মো. আব্দুল মালিক, আলমগীর হোসেন চৌধুরী, নাট্যভাষ্করের সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, প্রকৌশলী আশরাফুল আলাম, চিকিৎসক মো. আব্দুল আহাদ, অগ্রগামী গণপাঠাগারের সভাপতি সিদ্দিকুর রহমান, সংগঠক এনি মনি দাস, নারী উদ্যোক্তা এস. কে. নাহারসহ বিশিষ্টজনেরা।

বর্ষার বুকে কাব্যযাত্রা পর্বে কবিতা আবৃত্তি করেন সৈয়দা বেলী, ইসরাত জাহান ফাল্গুনী ও প্রকৃতি দাস। লোকসুরে নৌযাত্রা পর্বে গান পরিবেশন করেন সিরাজ বাউল, নুরুন্নাহার শিমুল, মো. দুলাল, জগৎ সরকার, হৃদয় বৈষ্ণব, সৌরভ দাস, চৌধুরী তাওহীদ বিন আজাদ, পুলক দাস এবং দ্বীপ সরকার।

 

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল হাওরের বুকে নৌকায় বসে ভাটিয়ালি, বাউল ও লোকসংগীতের মনোমুগ্ধকর পরিবেশনা। বর্ষা, হাওর ও বাংলার প্রকৃতিকে ঘিরে কবিদের কবিতা পাঠ এবং সুর-শব্দ-প্রকৃতির অপূর্ব মেলবন্ধন পুরো আয়োজনকে এনে দেয় এক ভিন্ন মাত্রা।

আয়োজকরা জানান, হাওরের প্রাকৃতিক সৌন্দর্য, ভাটির জনপদের জীবনধারা এবং বাংলার লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। সাহিত্য, সংগীত ও প্রকৃতির সমন্বয়ে ‘শব্দকথা হাওর বিলাস’ ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের মাধ্যমে এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ