শিরোনাম
ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনেন নির্বাচনেসর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটে বিদেশে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ: র‍্যাব-৯ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার জৈন্তাপুরে ইজারার নামে বেপরোয়া চাঁদা আদায় ও নদীভাঙনে ভিটেমাটি হারানোর ঝুঁকিতে বাইরাখেল গ্রাম সঙ্গীত, নৃত্য ও শিল্পকলা শুধু বিনোদন নয়, অনেকের জন্য পেশা – সিসিক প্রশাসক    #পরিচ্ছন্নতায় নাসির উদ্দিনকে অনুসরণ করার আহ্বান # মানুষের প্রতি সম্মান জানানো যেমন সমাজের দায়িত্ব, তেমনি তাঁদের আদর্শ অনুসরণ করাও কর্তব্য + বিভাগীয় কমিশনার মশিউর রহমান  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শন: বিতর্কিত মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে তোলপাড় ৫৫ বছরের খালুর লালসায় ২ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী : টাকার বিনিময়ে গর্ভপাত, ধামাচাপার চেষ্টা বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন  সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেট জেলা প্রশাসনের ঘোষিত “এসি ল্যান্ড অফ দ্য মান্থ “প্রণয় বিশ্বাস এখন কুলাউড়ায় জনবান্ধব ভূমি সেবার ঘোষণা 
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সিলেটে বিদেশে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ: র‍্যাব-৯ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৩২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

38

সিলেটে বিদেশে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ: র‍্যাব-৯ এর অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

 

বিশেষ প্রতিনিধি:  ইউরোপের দেশ সার্বিয়ায় পাঠানোর কথা বলে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক মানবপাচার ও প্রতারক চক্রের মূলহোতা আই এ মারুফ আহমদকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১১টা ০৫ মিনিটে সিলেট নগরের কোতোয়ালী থানাধীন আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মারুফ আহমদ সিলেট জেলার জালালাবাদ থানার পাইকরাজ গ্রামের মৃত হাবীব আহমদের ছেলে।

র‍্যাব জানায়, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার মোস্তফানগর এলাকার বাসিন্দা আফতাব উদ্দিনের (৩৪) সঙ্গে আম্বরখানাস্থ ‘গোল্ডেন টাওয়ারে’ অবস্থিত একটি ট্রাভেলস এজেন্সির কর্ণধাররা সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় লোক পাঠানোর নামে ১৮ লাখ টাকার চুক্তি করেন। ভুক্তভোগী তার ছেলে ও শ্যালকের ছেলেকে পাঠানোর জন্য তাদের কথামতো পুরো টাকা পরিশোধ করেন।

পরবর্তীতে গত বছরের ২০ নভেম্বর আসামিরা তাদের হাতে দুটি ভিসা তুলে দেয় এবং ১৬ ডিসেম্বর ঢাকায় বিমানবন্দরে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে ফ্লাইট পেছানোর অজুহাতে তাদের সিলেটে ফেরত পাঠানো হয়। পরে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনলাইনে যাচাই করে ভুক্তভোগী জানতে পারেন যে প্রদত্ত ভিসাগুলো সম্পূর্ণ ভুয়া। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে আসামিরা ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

এ ঘটনায় ভুক্তভোগী আফতাব উদ্দিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে (মামলা নং-৩, তারিখ: ০৪/০৭/২০২৬) র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর আসামি মারুফ আহমদকে গ্রেফতার করে র‍্যাবের একটি আভিযানিক দল।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ জানায়, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

Recent Comments

No comments to show.