শিরোনাম
সিলেট জেলা প্রশাসনের ঘোষিত “এসি ল্যান্ড অফ দ্য মান্থ “প্রণয় বিশ্বাস এখন কুলাউড়ায় জনবান্ধব ভূমি সেবার ঘোষণা  জাফলংয়ে পশ্চিম কালিনগর ও পাথারটিলা ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনালে হিল স্ট্রাইকারের ৩-০ গোলের দাপুটে জয় আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিলেটের সীমান্তের ‘গডফাদার’ রশিদ মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল,  সিলেটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার ২, পলাতক ১ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার — আব্দুল কাইয়ুম চৌধুরী হবিগঞ্জে বিয়ের প্রলোভনে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত শাহীন সিলেটে গ্রেফতার উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো-আব্দুল মালেক এমপি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৩০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

37

আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

 

বরগুনা,প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে একটি খাল থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া খাল থেকে ভাসমান অবস্থায় ওই অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়রা এক অজ্ঞাত যুবকের মরদেহ আড়পাঙ্গাশিয়া খালে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, অর্ধগলিত পোকায় ধরা অজ্ঞাত ওই যুবককে মরদেহ খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তবে এলাকার কেউ অজ্ঞাত মরদেহটি চিনতে পারেনি। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হুসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর জন্য থানায় আনা হয়েছে। যুবকের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।ওই বিষয়ে আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ