শিরোনাম
চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম পৃৃর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ফারুক আহমদ  ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান জাফলং ইসিএ এলাকায় কোটি কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে দিলু ও মান্না জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বাহাউদ্দিন খন্দকার (বাহার) গোয়াইনঘাটে মাদকের বিরুদ্ধে সোচ্চার আলেম ও পুলিশ: লাফনাউট মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

জাফলং ইসিএ এলাকায় কোটি কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে দিলু ও মান্না

স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

50

জাফলং ইসিএ এলাকায় কোটি কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে দিলু ও মান্না

 

বিশেষ প্রতিবেদকঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের সংরক্ষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) বল্লাঘাট জিরো পয়েন্ট পিকনিক স্পট এলাকা থেকে দিন-ও রাতের আঁধারে কোটি কোটি টাকার বালু ও পাথর লুটপাটের অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের বেপরোয়া কর্মকাণ্ডে ধ্বংসের মুখে পড়েছে জাফলংয়ের পর্যটন ও প্রাকৃতিক পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসিএ এলাকা থেকে অবৈধ উপায়ে উত্তোলিত বালু ও পাথর গোপনে কাওসার মিলের নিচের অংশে মজুদ (স্টক) করা হয়। পরবর্তীতে সেখান থেকেই সুকৌশলে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায় সিন্ডিকেটটি।

অনুসন্ধানে উঠে এসেছে, এই অবৈধ বালু-পাথর উত্তোলন ও পরিবহন বাণিজ্যের মূল নেপথ্যে রয়েছেন দেলোয়ার হোসেন দিলু এবং মান্না। শুধু পরিবেশ ধ্বংস আর সরকারি সম্পদ লুটপাটই নয়, তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম ভাঙিয়ে চাঁদাবাজিরও সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, এই প্রভাবশালী চক্রটির কারণে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না। থানার ওসির নাম ব্যবহার করে চাঁদা আদায় করায় চরম বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমনে।

এ বিষয়ে দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও সাধারণ সচেতন মহল।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ