শিরোনাম
পৃৃর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ফারুক আহমদ  ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান জাফলং ইসিএ এলাকায় কোটি কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে দিলু ও মান্না জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বাহাউদ্দিন খন্দকার (বাহার) গোয়াইনঘাটে মাদকের বিরুদ্ধে সোচ্চার আলেম ও পুলিশ: লাফনাউট মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন বানিয়াচংয়ে ভিজিডি চাল ও টাকা আত্মসাতের তদন্তে হট্টগোল: তদন্ত কর্মকর্তার সামনেই নারীদের মারতে গেলেন মেম্বার, বাহুবলে এনজিওতে ডাকাতি! র‌্যাব, পুলিশের যৌথ অভিযানে ০৪ ডাকাতসহ গ্রেফতার ৬, সরঞ্জাম উদ্ধার,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব

মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

100

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব

 

মুক্তাদির আল সেলিমজৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।

সভার শুরুতে গত মাসের আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে জৈন্তাপুর মডেল থানা, ১৯ বিজিবি ও তামাবিল হাইওয়ে থানার প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিচালিত অভিযান এবং সাম্প্রতিক কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ব্যবসা ও মানবপাচার প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

পাশাপাশি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ ফতেহ খাঁ সড়কের বেহাল অবস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করে দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন পশুর হাটের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে চিকনাগোল বাজারে মেয়াদোত্তীর্ণ পশুর হাট উচ্ছেদের পর অবশিষ্ট স্থাপনা তিন দিনের মধ্যে অপসারণের জন্য দেওয়া প্রশাসনের আল্টিমেটাম বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।

সভায় অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, ১৯ বিজিবির জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সিকান্দার আলী, তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, ৬নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ফরিদ মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, সাংবাদিক সাজ উদ্দিন সাজু এবং জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

জনস্বার্থে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ