শিরোনাম
কুলাউড়ায় সাইবারবুলিং ও অনলাইন নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত সিলেটৈ প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা বালুবাহী ট্রাক ও ফেলুডার জব্দ। সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পদ থেকে রাজন আহমেদ আরিয়ানের স্বেচ্ছায় অব্যাহতি।ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণ দেখিয়ে পদত্যাগ ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে  দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন।
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

কুলাউড়ায় সাইবারবুলিং ও অনলাইন নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

31

কুলাউড়ায় সাইবারবুলিং ও অনলাইন নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

 

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: “We Stand Against Cyberbullying: Awareness Programme on Cyberbullying and Online Safety” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি কুলাউড়া উপজেলার গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সাইবারবুলিং প্রতিরোধ, অনলাইন নিরাপত্তা বিষয়ে আলোচনা, সেমিনার এবং শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

রোববার (২২ জুন) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক মেহেন আফরোজ লাকীর সঞ্চালনায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, চৌধুরী এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি রিসার্চের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাজির আহমদ চৌধুরী, অ্যাডিলেড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল বাকী চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান, অদিয়ান চৌধুরী, সাবেক শিক্ষক আকদ্দস আলী, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, ময়জুল ইসলামসহ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে প্রযুক্তির অপব্যবহারের কারণে সাইবারবুলিং, অনলাইন হয়রানি এবং বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সাইবারবুলিংয়ের ক্ষতিকর প্রভাব, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ডিজিটাল নাগরিকত্বের দায়িত্ববোধ এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধ করা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, সাইবারবুলিং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। “আসুন, আমরা সবাই মিলে সাইবারবুলিংয়ের বিরুদ্ধে সোচ্চার হই, অনলাইনে সম্মান ও সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলি এবং একটি নিরাপদ ডিজিটাল সমাজ নির্মাণে একসঙ্গে কাজ করি। নিরাপদ ইন্টারনেট সবার অধিকার।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ