শিরোনাম
নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ফরিদ আহমদ   জাফলংয়ের তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল 
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ছাতকে উপজেলা স্বাস্হ্য কমিটির সভায়* সরকার দেশে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বদ্ধপরিকর–এমপি মিলন 

স্টাফ রিপোর্টার / ১৩৯ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

189

*ছাতকে উপজেলা স্বাস্হ্য কমিটির সভায়* সরকার দেশে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বদ্ধপরিকর–এমপি মিলন 

 

সেলিম মাহবুবঃ ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন বলেছেন, সরকার দেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বদ্ধপরিকর । সমস্যা সংকুল ছাতক ও কৈতক হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের দ্রুত পদক্ষেপ নিয়ে ছাতকে স্বাস্থ্য সেবার মান বাড়াতে হবে। 

তিনি বলেন ছাতকে ৫০ শয্যার ও কৈতকে ৩১ শয্যার হাসপাতাল বিদ্যমান থাকলেও ডাক্তারসহ লোকবল সংকট চরমে। এছাড়াও রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরন্জামের অভাব। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি কর্তব্যরত ডাক্তার ও নার্সদের আরো দায়িত্বশীল হওয়ার উপরও গুরুত্বারোপ করেন। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুসরাত আরেফিনের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বুধবার সকালে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন ও ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা: সালমান তুহিন, মেডিকেল অফিসার ডা: তৌফিক শাওন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম, অফিস প্রধান সহকারী মো: আমিরুল ইসলাম, (নার্সিং ইনচার্জ) রেবেকা সুলতানা।

এসময় বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ( স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, জেলা যুবদল নেতা, জাউয়া ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম, পৌর যুবদল নেতা আব্দুল মোনাইম মামনুন, তারেক আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদীন, জাসাসের আহবায়ক আব্দুল আলীম, 

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সামছুর রহমান বাবুল, জেলা বিএনপি নেতা কয়েছ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক বাকি বিল্লাহ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল হক, বিএনপি নেতা মেহেদী হাসান সোনামিয়া, ফয়জুল কবির পাবেল, জয়নাল আবেদীন রফিক, জেলা ছাত্রদল নেতা আব্দুল বাকি মুহিত, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হোসেন, স্যাকমো আজাদ মিয়া, পরিসংখ্যানবীদ মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক রতি কান্ত, অফিস সহকারী নাসিরা বেগম, 

(Chcp) জাহেদ আহমদ, (Tlca) কামরুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি, সাংবাদিক, বেকা সুনামগঞ্জ ইউনিট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা /কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ