শিরোনাম
নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ফরিদ আহমদ   জাফলংয়ের তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল 
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

ট্রেনে ৪০০ গরু গেল ঢাকায়, ঈদ সামনে রেখে রেলের ‘ক্যাটল স্পেশাল’ সেবায় স্বস্তি ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার / ৭৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

130

ট্রেনে ৪০০ গরু গেল ঢাকায়, ঈদ সামনে রেখে রেলের ‘ক্যাটল স্পেশাল’ সেবায় স্বস্তি ব্যবসায়ীদের

 

সিলেট বুলেটিন ডেক্স:: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে নতুন স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ রেলওয়ের “ক্যাটল স্পেশাল” ট্রেন। সড়কপথে অতিরিক্ত ভাড়া, যানজট ও পথে পথে চাঁদাবাজির উৎপাত এড়িয়ে এবার ট্রেনেই নিরাপদ ও সাশ্রয়ীভাবে ঢাকায় যাচ্ছে শত শত গরু।

শুক্রবার (২২ মে) বিকাল পৌনে ৪টার দিকে জামালপুর রেলওয়ে থানাধীন ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে “ক্যাটল স্পেশাল-১” নামে একটি বিশেষ ট্রেন ৪০০টি গরু নিয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ট্রেনটিতে মোট ২৫টি বগি রয়েছে এবং প্রতিটি বগিতে ১৬টি করে গরু পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। ঈদকে সামনে রেখে পশু ব্যবসায়ীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এই বিশেষ সেবা চালু করেছে।

গরু ব্যবসায়ীরা জানান, ট্রাকে গরু পরিবহনে অতিরিক্ত খরচের পাশাপাশি পথে নানা হয়রানি ও চাঁদাবাজির শিকার হতে হয়। কিন্তু ট্রেনে পরিবহন অনেক বেশি নিরাপদ, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত। এতে ব্যবসায়ীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যেমন স্পেশাল ট্রেন চালু করা হয়েছে, তেমনি কোরবানির পশু পরিবহনের জন্যও সাশ্রয়ী ভাড়ায় “ক্যাটল স্পেশাল” ট্রেন পরিচালনা করা হচ্ছে। চাহিদা বাড়লে সামনে আরও বিশেষ ট্রেন চালুর সম্ভাবনাও রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ