শিরোনাম
পাকিস্তানের বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের ব্যাপক চাহিদা- বাংলাদেশের নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার    ভূমি ব্যবস্থাপনা সহজ স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের শিক্ষা, চিকিৎসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে – মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ ফুলবাড়ীতে ১ লক্ষ্য ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল ও ইস্কফ সিরাপ আটক।  সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড সিলেট আর্ট এন্ড অটিজম স্কুল কে জাতীয়ভাবে কর্মের সফলতায় সংবর্ধনা  আমরা জুলাই যোদ্ধা ৫১ সদস্যে  সিলেট জেলা আহবায়ক কমিটি অনুমোদন” কিছু মানুষ হারিয়ে যায় না। তারা ধীরে ধীরে সময়ের ভিতর থেকে মুছে গিয়ে শহরের স্মৃতির অংশ হয়ে ওঠে। সিলেটে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী হেলাল ২৯৯ বোতল FAiRDyl Cough syrul সহ আটক
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সিলেট আর্ট এন্ড অটিজম স্কুল কে জাতীয়ভাবে কর্মের সফলতায় সংবর্ধনা 

স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

56

সিলেট আর্ট এন্ড অটিজম স্কুল কে জাতীয়ভাবে কর্মের সফলতায় সংবর্ধনা 

 

স্টাফ রিপোর্টার:: সিলেট আর্ট এন্ড অটিজম স্কুল জাতীয়ভাবে সফলতার স্বীকৃতি পাওয়ায় সংবর্ধনা দিয়েছে গ্রীন ডিজেবল ফাউন্ডেশন (জিডিএফ)। ফাউন্ডেশনের সিলেটের জিন্দাবাজারস্থ কার্যালয়ে ১৮ মে সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে সংবর্ধনা নানা আয়োজন।  প্রথমে ব্যতিক্রম পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত। সম্মাননা পত্র পাঠ । সিলেট ভূমি নিয়ে গৌরবময় গান পরিবেশন যেন প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠান স্থল ।    

অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি,অটিস্টিক ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং সমাজের মূল দ্বারা অন্তর্ভুক্তি করার লক্ষ্যে পালিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ” সফল সংগঠন” হিসেবে জাতীয় পুরস্কার পাওয়ার গৌরবময় অধ্যায়ের অর্জন কে জানান দিতে বর্ণিল আয়োজন ছিলো গ্রীন ডিজেবল ফাউন্ডেশনের।  

২০১২ সালে প্রতিষ্ঠিত হয় সিলেট জেলা সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী  সিলেট আর্ট এন্ড অটিজম স্কুল। কর্মকাণ্ডে অগ্রগতির কারণে ২০১৫ সালে বিশেষ স্কুল হিসেবে পায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃতি।

এ ধরনের সকল বেসরকারি উদ্যোগকে পৃষ্ঠপোষকতা করতে সরকার বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯এর প্রণয়ন করেছে সরকার। এ নীতিমালয় সরকার দেশের৭৪ টি বিদ্যালয় কে বিশেষ বিদ্যালয় করেছে তার মধ্যে অন্যতম সিলেট আর্ট এন্ড অটিজম স্কুল। যেটি সিলেট শহরের প্রাণকেন্দ্র কুমার পাড়ায় অবস্থিত। যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশাপাশি সাধারণ শিশুদেরও চারুকলা, আবৃত্তি,নৃত্যও সংগীত চর্চার বিশেষ শিক্ষা দেয়া হয়। 

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা ও বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর সঞ্চালনায় 

 সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন,সমাজকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পেছনে ফেলে রাখা যাবে না। তাদেরকে দক্ষ করে তোলতে হবে।

 বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের কার্যক্রম প্রশংসনীয়। সিলেট কে জাতীয় পরিচয় গৌরবময় করে সফল সংগঠন হিসেবে সিলেটের একটি বিদ্যালয় সিলেট আর্ট এন্ড অটিজম স্কুল জাতীয় পুরস্কার অর্জন করেছে এটা আমাদের গৌরবের। গ্রীন ডিজেবল ফাউন্ডেশন এর প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাসযোগ্য একটি ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আসতে আসতে। অতীতের ন্যায় সহযোগিতার হাত প্রসারিত রাখবেন বলেও আশাবাদী করেন কর্তৃপক্ষকে। 

 স্মারক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবার কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, এনজিও ফেডারেশন সিলেটের সভাপতি বেলাল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামছুল বাছিত শেরু, সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি হেরন্ড রশিদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ।

 

জিডিএফ’র নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক জাবেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট আব্দুল কাদের, রাগীব রাবেয়া প্রতিবন্ধী ইন্সটিটিউটের প্রধান শিক্ষিকা হেপী রানী দে, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফও অনলাইন নিউজ পোর্টাল সিলেট বুলেটিন এর প্রধান সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, তালুকদার ফাউন্ডেশনের সভাপতি রফিক উদ্দিন, আপাসান ইন্টারন্যাশনালের সমন্বয়কারী স্বর্ণময়ী, সাউথ এশিয়া বেতার শ্রোতা ক্লাবের সভাপতি দিদার ইকবাল।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব ইসমাঈল গনি হিমন, জিডিএফ এর সভাপতি প্রমেশ দত্ত, জিডিএফ ডিকেএফ দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়েল কোষাধ্যক্ষ দিদার আহমদ, জিডিএফ এর সদস্য নারী উদ্যোক্তা ও প্রশিক্ষক সাবিলা কান্তা, নির্বাহী সদস্য ও সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ববি বেগম, শিলন বেগম, পার্থ সারতি দত্ত, শিক্ষক মলয় রায়, সরুপা বেগম, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, বেইল শিক্ষক সমিরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কোবরা শিফা, রাদিয়া জান্নাত তালুকদার, আফসানা আক্তার মুন্নী, জুঁই রানী দাস, তুফায়েল আহমদ সুয়েব, ফাইজান আহমদ হাফিজ, তাসকিয়া জান্নাত ইশা, অভিভাবক রোকেয়া বেগম, সীমা বেগম প্রমূখ।

অনুষ্ঠান শেষে জাতীয় পুরস্কার অর্জন করায় সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ