শিরোনাম
মধ্য জাফলংয়ে মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বরানগরের বি টি রোডে লরির থাকায় মৃত দুই স্কুল ছাত্র- আহত বাবা -এলাকায় উত্তেজনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জৈন্তাপুরে নিলামের ১৪৮ বস্তা জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি, চালক হাসপাতালে ও হেলপার নিখোঁজ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক অভিযানে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তি আটক সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আ*টক ৩ ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনেন নির্বাচনেসর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

আমরা জুলাই যোদ্ধা ৫১ সদস্যে  সিলেট জেলা আহবায়ক কমিটি অনুমোদন”

স্টাফ রিপোর্টার / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

223

আমরা জুলাই যোদ্ধা ৫১ সদস্যে  সিলেট জেলা আহবায়ক কমিটি অনুমোদন”

 

সিলেট বুলেটিন, ডেক্স :: আলাল আহমেদ কে আহবায়ক এবং এম এ মতিন কে সদস্য সচিব করে আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি কর্তৃক সিলেট জেলা আহবায়ক কমিটি অনুমোদন”* দেশ গড়ার অঙ্গীকারে সিলেটে জুলাই যোদ্ধাদের ৫১ সদস্যের আহবায়ক কমিটি”*

২০২৪ গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার লক্ষ্যে ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে আলাল আহমদকে আহবায়ক এবং মো. আব্দুল মতিনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে মো. ফরিদ মিয়া, মুমিনুর রহমান তানিম, মো. রাজু আহমেদ, আব্দুল জলিল এডভোকেট সাইফুল ইসলামসহ ১৩ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

নবগঠিত কমিটির আহবায়ক আলাল আহমদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ করতে আমরা সিলেটে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের চিকিৎসা সহায়তা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য।”

সদস্য সচিব মো. আব্দুল মতিন বলেন, “কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সিলেটের প্রতিটি উপজেলায় জুলাই যোদ্ধাদের সংগঠিত করে সেবামূলক কার্যক্রম শুরু করব। জুলাইয়ের চেতনাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই।”

উল্লেখ্য, ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির রেজিস্ট্রেশন নম্বর এস-১৪৫০৬/২০২৬। সংগঠনটি জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের নিয়ে কাজ করে যাচ্ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ