শিরোনাম
মধ্য জাফলংয়ে মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বরানগরের বি টি রোডে লরির থাকায় মৃত দুই স্কুল ছাত্র- আহত বাবা -এলাকায় উত্তেজনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জৈন্তাপুরে নিলামের ১৪৮ বস্তা জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি, চালক হাসপাতালে ও হেলপার নিখোঁজ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক অভিযানে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তি আটক সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আ*টক ৩ ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনেন নির্বাচনেসর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

মানব কল্যাণ পরিষদ সিলেট, গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ৭৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

133

মানব কল্যাণ পরিষদ সিলেট, গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: মানব কল্যাণ পরিষদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৫ মে ২০২৬) গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ছয়ফুল ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইমরান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সালিক চৌধুরী, পৌর মেয়র পদপ্রার্থী মিনহাজ চৌধুরী, রাজনীতিবিদ ফারুক আল মামুন মেম্বার, আব্দুল কাদির সেলিম (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাঘা ইউনিয়ন), আহাদু রহমান কামরুল, সদর ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ রেকল আহমদসহ আরও অনেকে।

এছাড়া বক্তব্য দেন মানব কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বিলাল আহমদ, সহ-সভাপতি মাহতাব উদ্দিন, সুলতান মাহমুদ, সাব্বুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার মতিন অভি, সুমন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, জাকির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক করিম হোসেন স্যারসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা গোলাপগঞ্জ উপজেলার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসারে মানব কল্যাণ পরিষদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সমাজের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই এবং শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভা শেষে শিক্ষা খাতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ