শিরোনাম
মধ্য জাফলংয়ে মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বরানগরের বি টি রোডে লরির থাকায় মৃত দুই স্কুল ছাত্র- আহত বাবা -এলাকায় উত্তেজনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জৈন্তাপুরে নিলামের ১৪৮ বস্তা জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি, চালক হাসপাতালে ও হেলপার নিখোঁজ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক অভিযানে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তি আটক সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আ*টক ৩ ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনেন নির্বাচনেসর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার / ১০৬ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

161

ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও হেলমেটসহ মোঃ সাগর মিয়া (২০) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোরে উপজেলার বিরেন্দ্রনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সাগর মিয়া তাহিরপুর উপজেলার টেকেরঘাট বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সাগর মিয়া অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে শনিবার ভোরে বিরেন্দ্রনগর সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে বাংলাদেশে ফেরার সময় বিজিবির টহল দল তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়।

ঘটনাস্থলটি সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে আনুমানিক ১ হাজার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এলাকায় অবস্থিত বলে জানিয়েছে বিজিবি।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ টাকা এবং হেলমেটের মূল্য ১ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৬ লাখ ৬৮ হাজার টাকা।

আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করেছে বলে জানানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ