শিরোনাম
মধ্য জাফলংয়ে মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বরানগরের বি টি রোডে লরির থাকায় মৃত দুই স্কুল ছাত্র- আহত বাবা -এলাকায় উত্তেজনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ জৈন্তাপুরে নিলামের ১৪৮ বস্তা জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি, চালক হাসপাতালে ও হেলপার নিখোঁজ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক অভিযানে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তি আটক সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আ*টক ৩ ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনেন নির্বাচনেসর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ছাতকের জাউয়াবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত “সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে এখন শান্ত” 

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

206

ছাতকের জাউয়াবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত “সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে এখন শান্ত”   

 

সুনামগঞ্জ প্রতিনিধি:: ছাতকে জাউয়াবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানাগেছে ক্ষিদ্রাকাপন গ্রামের বাসিন্দা, জাউয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়ার একখন্ড বোরো জমি ক্রয় করেন জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকু। প্রায় এক বছর আগে এই জমি ক্রয় করেন তিনি। কিন্তু এ পর্যন্ত জমি রেজিষ্ট্রি করা হয় নি। এ নিয়ে মোবাইল ফোনে বৃহস্পতিবার দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। 

এনিয়ে আখলুছ মিয়ার লোকজন জাউয়াবাজারে মোহাম্মদ আলী বংকুর উপর হামলা করে। এ ঘটনায় রাতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ সং’ঘর্ষ নিয়ন্ত্রণ করেছে। 

গতকালের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকুর লোকজন খিদ্রা কাপন গ্রামের আখলুছ আলী পক্ষের লোকমান সহ লোক জনের উপর হামলা করেছে। 

হামলার ঘটনার পর শুক্রবার আবারো দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন লোক আহত হয়েছেন। 

সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও টিআর সেল নিক্ষেপ করেছে।

সিলেট যাওয়ার পথে সুনামগঞ্জ- ১,আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনাস্থলে নেমে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বর্তমান অবস্থায় এলাকার পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। তিনি আরো জানান, সড়কের যান চলাচল এখন স্বাভাবিক। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ