শিরোনাম
কোম্পানীগঞ্জের শাহ আরফিনে থামছে না পাথর লুট, রাতের আঁধারে সক্রিয় সংঘবদ্ধ চক্র শাহজালাল ( রহ:) মাজারের ওরসে প্রধানমন্ত্রী উপহার  বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজির চালকসহ দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন আগুনে পুড়ে যাওয়া মামলাটি ধামাচাপা দিতে তদন্দকারী তদন্তকারী কর্মকর্তা মরিয়া হয়ে উঠার অভিযোগ উঠেছে  দোয়ারাবাজারে শ্বশুরবাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু : স্ত্রী- শাশুড়ি আটক    সিলেট অলটাইম নিউজ ডটকমর উপদেষ্টা সানোয়ার আলী দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সম্পাদক নির্বাচিত হওয়ায়  ফুলেল শুভেচ্ছা  গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে দেলোয়ার-নজরুল-নুরু সিন্ডিকেটে চোরাচালান বাণিজ্য! সিলেটে সড়ক দু র্ঘ ট না : পরিচয় মিলেছে নিহতদের  দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শাহজালাল ( রহ:) মাজারের ওরসে প্রধানমন্ত্রী উপহার 

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

34

শাহজালাল ( রহ:) মাজারের ওরসে প্রধানমন্ত্রী উপহার 

 

নিজস্ব প্রতিবেদক :: হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারকে উপহার দিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার (৪ মে) সন্ধ্যায় তিনি মাজারের মোতওয়াল্লী ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার তুলে দেন।

এ সময় সিসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে একটি গরু উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ওরসের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ এবং মাজার এলাকায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেছি।”

তিনি আরও বলেন, “ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত-আশেকান এখানে সমবেত হন। তাই এই সময়ে সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা অত্যন্ত জরুরি। মাজার এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানে আমরা কাজ করব। চলমান উন্নয়ন প্রকল্পগুলোও দ্রুত সম্পন্ন করা হবে।”

এ সময় সিসিকের জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমান সহ মাজার ও ওরস আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  প্রসঙ্গত, আগামী ৭ মে হযরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম ওরস মোবারক শুরু হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ