শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

পুলিশের জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ কেজি গাঁজা

স্টাফ রিপোর্টার / ১২০ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

73

পুলিশের জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ কেজি গাঁজা

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :: পাকুন্দিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়

 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার একটি আভিযানিক দল উপজেলার নরসিংদী রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ হালিম মিয়া (৩০) ও নাইম মিয়া (২৫)। তারা ভৈরব উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

 

আটকদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনের মধ্যে একটি অপো এ–৭ এবং অপরটি ভিভো ওয়াই–২১ মডেলের বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ আরও জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খ লা বাহিনী।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ